1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ - মুক্তকথা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৫৬৬ পড়া হয়েছে

এমদাদুল হক॥ স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরের প্রথম দিনেই মৌলভীবাজার জেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এবছর মৌলভীবাজার জেলায়, প্রাথমিক পর্যায়ে প্রায় ২,০৮৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ লক্ষ্য ২৬ হাজার ৫৩৩ জন শিক্ষার্থীর মাঝে ১৩ লক্ষ্য ৫৩ হাজার ৬৬৬ টি বই বিতরণ করা হবে।
মাধ্যমিক পর্যায়ে ২১১ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লক্ষ্য ৮৭ হাজার ৬৬৫ জন শিক্ষার্থীদের মাঝে ২৭ লক্ষ্য ১০ হাজার ৪৪০ টি বই বিতরণ করা হবে। এছাড়া দাখিল ও এবতেদায়ী পর্যায়ে মোট ৮ লক্ষ্য ৬১ হাজার ৪২০ টি বই বিতরণ করা হবে।
গতকাল ১ জানুয়ারি ২০২১(শুক্রবার) মৌলভীবাজার কেন্দ্র শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে সীমিত পরিসরে ৫ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের সূচনা করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এছাড়া আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়েও সীমিত পরিসরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT