1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

বিলেতে বাঙ্গালী…

আনসার আহমদ উল্লাহ।
  • প্রকাশকাল : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৭৫ পড়া হয়েছে

 

লন্ডনে বর্ণবাদীদের হাতে নিহত
ইসহাক আলী স্মরণে

শোক ও স্মরণ সভা



৪৮ বছর আগে পূর্ব লন্ডনের হ্যাকনিতে বর্ণবাদীদের হাতে নিহত ইসহাক আলীর এক স্মরণ সভা গত ১৬ জুলাই টাওয়ার হ্যামলেটস এর এককমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আলতাব আলী ফাউন্ডেশন সভাটি আয়োজন করে। অনুষ্টানটি সভাপতিত্বকরেন সংগঠনের সভাপতি নূরুদ্দিন আহমেদ আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ।

সভায় ইসহাক আলীর স্মৃতি স্মরণের পাশাপাশি যুক্তরাজ্যে বর্ণবাদী সহিংসতার বিরুদ্ধে চলমান লড়াই নিয়েও আলোচনা হয়।

অনুষ্টানে বক্তব্য রাখেন ইসহাক আলী দুই ছেলে কবির আহমেদ ও সোহেল আহমেদ, শ্যালক জাহাঙ্গীর খান, সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরীযিনি ১৯৭৮ সালে ইসহাক আলীর মৃত্যুর প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন, জালাল রাজনউদ্দিন যিনি ইসহাক আলীর সাথে ক্যাভেল স্ট্রিটে কাজকরেছেন, হ্যাকনির বাসিন্দা বশির উদ্দিন, মুসা জব্বার, আনা মিয়া, টাওয়ার হ্যামলেটস্ সাবেক মেয়র সেলিম উল্লাহ, আলতাব আলী মেমোরিয়ালট্রাস্টের রফিক উল্লাহ, বাংলাদেশ ইয়ুথ ফ্রন্টের আব্দুল সাত্তার, আলতাব আলী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জামাল খান, আশরাফ মাহমুদনেসওয়ার, নাজমা হোসেন, আব্দুল মালিক খোকন, রাজু নাথান, শেখ নূর, ইমদাদুন খানম, কাউন্সিল কর্মকর্তা কাজী রুকসানা বেগম ও সাংবাদিকরেজাউল করিম মৃধা, সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্টান শেষে দোয়া পৰিচালনা করেন হাফিজ মোঃ জিলু খান।

বক্তারা বলেন যে, ১৯৭০-এর দশকের বর্ণবাদী সহিংসতা কমে গেলেও, সাম্প্রতিক সময়ে তা আবারও উগ্র ডানপন্থী রাজনীতির মাধ্যমে তার কুৎসিতরূপে ফিরে এসেছে, এবং এর লক্ষ্যবস্তু হচ্ছে আশ্রয়প্রার্থী, শরণার্থী এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়। ফাউন্ডেশনটি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহতরাখার এবং হ্যাকনিতে, যেখানে ইশাক আলী বসবাস করতেন, তাঁর জীবন ও স্মৃতিকে সম্মান জানানোর অঙ্গীকার করেছে। আলতাব আলীফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কমিউনিটির ঐক্য প্রতিষ্ঠা এবং বর্ণবাদী হামলার শিকারদের স্মরণে কাজ করে যাচ্ছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT