1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভ্রমণকারীদের বাসে যাতায়াতের ব্যবস্থা করে দিলেন স্থানীয় প্রশাসন - মুক্তকথা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী

ভ্রমণকারীদের বাসে যাতায়াতের ব্যবস্থা করে দিলেন স্থানীয় প্রশাসন

নিজস্ব প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৭২৯ পড়া হয়েছে

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস সার্ভিসের উদ্বোধন

মৌলভীবাজার, ১৪ অক্টোবর ২০২১

শুভ উদ্বোধন হয়ে গেল ট্যুরিস্ট বাস সার্ভিসের। পর্যটন জেলা মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে ‘ট্যুরিস্ট বাস সার্ভিস’ নামের এই সেবা কাজের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে কাঙ্খিত এ বাস সার্ভিস এর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন, পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদসহ গণমাধ্যম কর্মীরা।

জেলার বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে মাধবকুন্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগণটিলা পাহাড়, খাসিয়া পল্লী, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিলসহ দর্শনীয় স্থান। জানা যায়, প্রতিদিন দুটি বাস পর্যটন স্পটে আসা যাওয়া করবে। আপাততঃ শ্রীমঙ্গল ও বড়লেখায় যাতায়াত করবে বাস দুটি। অন্যান্য স্পটে যাতায়াত ব্যবস্থার জন্য যাত্রীদের নিজে থেকেই করে নিতে হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT