1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মণিপুরী ছাত্র পরিষদের কোটা পুনর্বহালের দাবী, জঙ্গিবাদ-মাদক ও দূর্নীতি বিরোধী জনসভা - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

মণিপুরী ছাত্র পরিষদের কোটা পুনর্বহালের দাবী, জঙ্গিবাদ-মাদক ও দূর্নীতি বিরোধী জনসভা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ১১৯৮ পড়া হয়েছে

কোটা পুনর্বহালের দাবীতে মৌলভীবাজারে মণিপুরী ছাত্র পরিষদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আব্দুল ‌ওয়াদুদ।। সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদ মৌলভীবাজার শাখা।
মঙ্গলবার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে মণিপুরী ছাত্র পরিষদের প্রায় শতাধীক শিক্ষার্থী অংশগ্রহন করেন। এসময় বক্তারা বলেন, সম্প্রতি সরকার ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকুরি ক্ষেত্রে সংরক্ষিত আসন বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করায় প্রান্তিক এই নৃ-জনগোষ্ঠী উন্নয়নের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আর্থ-সামাজিক অগ্রগতি সাধনে বাধাগ্রস্থ হবে এবং মেধা মনন বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হবে।
তারা সরকারি চাকুরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঁচ ভাগ কোটা পদ্ধতি পুনর্বহালের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান। মানববন্ধনে অন্যানদের মধ্যে রাখেন,বাংলাদেশ মণিপুরি ছাত্র পরিষদ মৌলভীবাজার শাখার সহ সভাপতি শিউলী সিনহা, সাধারণ সম্পাদক সন্দ্বীপ কুমার সিংহ। পরে মৌলভীবাজার প্রেসক্লাবে কোটা পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেন শিক্ষাথীরা। সংবাদ সম্মেলন শেষ করে জেলা প্রশাসকের মাধ্যেমে প্রধানমন্ত্রী বরাবর স্মাারকলিপি পেশ করেন তারা।

মৌলভীবাজারে জমিয়তুল উলামা-এর জঙ্গিবাদ-মাদক ও দূর্নীতি বিরোধী জনসভা

বাংলাদেশ জমিয়তুল উলামা মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আলেম জনতার এক জনসভা অনুষ্ঠিত হয়ে গেলে
সোমবার(৮ অক্টোবর) রাতে। মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জমিয়তুল উলামা এর চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দিন মাসুদ।
এসময় তিনি বলেন, একটা মানুষকে সর্বনাশের পথের ঠেলে দেয় মাদক। মাদক শুধু একজন মানুষকে নয় একটা পরিবারকে ধ্বংসের দিকেও ঠেলে দেয়। আমরা ধর্মেবিশ্বাস করি। ইসলাম ধর্মে জঙ্গিবাদ-সন্ত্রাসের স্থান নেই। মানুষ খুন করে কেউ বেহেশতে যেতে পারে না। ইলামের নামে সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষ হত্যার পর ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া জাতির জন্য মঙ্গল এনে দিতে পারে না ।
বাংলাদেশ জমিয়তুল উলামা জেলা শাখার সভাপতি শায়েখ ক্বারী শামছুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও: হাফিজ মইনুল হক এর পরিচালনায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, মাও:রশিদুর রহমান হামিদী,জামেয়া দ্বীনীয়া প্রিন্সিপাল মাও: সৈয়দ মাসউদ আহম্মদ প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT