1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
যে নেতা নিজে খায় না... - মুক্তকথা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

যে নেতা নিজে খায় না…

আব্দুল ওয়াদুদ।
  • প্রকাশকাল : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬৬ পড়া হয়েছে
এডভোকেট আতিকুর রহমান বক্তব্য রাখছেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে এডভোকেট আতিকুর রহমান
এমন নেতা চাই, যে নেতা নিজে খায় না,
অন্যকেও খেতে দেবে না।


মৌলভীবাজার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান চাঁদাবাজদের উদ্যেশ্য করে বলেছেন, আপনি শ্রমিকদের ঘামের টাকা পকেটে ঢুকাবেন, আর আমরা তাকিয়ে দেখবো, তা হবে না। এমন নেতা চাই, যে নেতা নিজে খায় না, অন্যকেও খেতে দেয় না। শ্রমিক ময়দানে আর কোন মাফিয়া হতে দেবো না।

শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ইউনিয়ন দ্বায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এডভোকেট আতিক চাঁদাবাজ সিন্ডিকেটদের উদ্যেশ্য করে আরও বলেন, আমার জেলা আমি কন্ট্রল করবো, আপনী কে? তিনি বলেন, শ্রমিক নামে দুটি সংগঠন ছিল। একটি হাওয়া হয়ে গেছে। এখন একটি রয়েছে। তিনি বলেন, জাসদ ও বাম সংগঠনের কালমার্কস এর পথে হাটলে প্রকৃতভাবে শ্রমিকদের অধিকার আদায় করা যাবে না। একমাত্র ইসলামই পারে শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে। তিনি শ্রমিক নেতাদের লক্ষ্য করে বলেন, যে নেতা ঘুমিয়ে থাকেন আর আদর্শের কথা বলেন ওই নেতা দিয়ে শ্রমিকরা কিছুই পাবে না। আমরা ১৭ বছর কাজ করতে পারিনি। এখন আমরা উন্মুক্তভাবে কাজ করার সুযোগ পেয়েছি। এখন থেকে যেখানে চাদাবাজ সেখানে প্রতিরোধ। তিনি বলেন, ফখরুল ইসলাম আলমগীর যদি কৃষকদের নেতা থেকে রাষ্ট্রপতি হতে পারেন,একসময় শ্রমিকদের
নেতাও রাষ্ট্রপতি হবেন।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলাউদ্দিন শাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মুমিত’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইনসহ আরও অনেকে। পরে তিনি জেলার রাজনগর উপজেলার ইটা চা বাগানে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা সভাপতি শেখ শাহাব উদ্দিন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জামায়াতের উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, চা শ্রমিক নেতা নুরে আলমসহ অনেকে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT