1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মন্ত্রীমহোদয় নিশ্চয়ই দরদ দিয়ে দেখবেন - মুক্তকথা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

মন্ত্রীমহোদয় নিশ্চয়ই দরদ দিয়ে দেখবেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৪ মার্চ, ২০১৬
  • ১০৭৩ পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পনেরো দিনের সময় দিয়ে বলেছেন ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা না সরালে—কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরিবহণে যাত্রীদের ভোগান্তি দূর করতেই এ অভিযান। বেঁধে দেয়া সময়ের মধ্যে যারা অবৈধ স্থাপনা না সরাবে ১৫ মার্চের পর থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিঃসন্দেহে সময়োপযুগী অতীব প্রয়োজনীয় পদক্ষেপ। যদিও কিছু যাত্রী সাধারণ, ভ্রাম্যমান আদালতের কার্য্যক্রম অব্যাহত রাখার অনুরোধ রেখেছেন।
এখানে একটি কথা মন্ত্রীমহোদয় সহ সকলের নজরে আনা সুবিবেকের কাজ বলে মনে করছি।
এই ফুটপাত থেকে হকার উচ্ছেদ, স্থাপনা উচ্ছেদ নতুন কোন যুগান্তকারী উদ্যোগ অবশ্যই নয়। ফেলে আসা অতীতের পাকি আমল থেকেই দেখে আসছি, এ ধরনের অভিযান চলে আসছে।
ফুটপাতে ব্যবসা নিয়ে কারা বসে? নিতান্ত নিরীহ গরীব মানুষ। এ কথা বলার অপেক্ষাই রাখেনা যে এ ধরনের অভিযানে ক্ষতিগ্রস্থ হয় নেহাত গরীব ছিন্নমূল ঐ খেটে খাওয়া শ্রেণীর মানুষ।
বর্তমান সরকারের বহু নেতানেতৃ ক্ষমতায় যাওয়ার আগে আন্দোলনে থাকাকালীন এসব গরীব মানুষদের উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থার কথা খুব জোড়েসুরে বলতেন। মন্ত্রীমহোদয়ের উক্তিতে সে ধরনের কোন আশ্বাসবাণী না শুনে একটু বিষ্ময়বোধ করছি। কারণ মন্ত্রী ওবায়দুল হক ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন পরীক্ষিত আর অভিজ্ঞ রাজনীতিক। আর কিছু হোক আর না হোক খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রামে তিনি খুবই পরিচিত মানুষ। অবশ্যই জীবন সংগ্রামী মানুষের বেঁচে থাকার বিষয়টি তিনি দরদ দিয়ে দেখবেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT