1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মোনেম দেখা করলেন নরেন্দ্র মোদীর সাথে - মুক্তকথা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

মোনেম দেখা করলেন নরেন্দ্র মোদীর সাথে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১২৩৮ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারত সফরে গিয়েছেন। মন্ত্রী নিয়োগ পাওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। সফরের সূচনায় তিনি প্রথমেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক সৌজন্য সাক্ষাতে হাজির হন। সৌজন্য সাক্ষাতে নরেন্দ্র মোদি বলেন, বিগত কয়েক বছর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ড. মোমেনকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী এবং প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নেয়ার প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভারতের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির বিষয় অবহিত করেন। আবদুল মোমেন আগামীকাল অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের(জেসিসি) ৫ম বৈঠকে যোগ দিতে গতরাতে নয়াদিল্লী পৌঁছেছেন।

মনমোহন সিং এর সাথে হাত মিলাচ্ছেন মোনেম। পাশে দাঁড়িয়ে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। ছবি: মুক্তকথা

প্রধানমন্ত্রীর সাথে প্রথাগত সৌজন্য সাক্ষাতের পর তিনি ভারতের অতিসম্প্রতি অবসর প্রাপ্ত প্রধানমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিক ড. মনমোহন সিং এর সাথে সাক্ষাৎ করেন। এরপরই তিনি তার ভারতীয় সতীর্থ শ্রীমতি সুষমা স্বরাজ’এর সাথে সাক্ষাৎ করবেন। আগামীকালই শ্রীমতি সুষমা স্বরাজের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে বলে জানা গেছে।
সুষমা স্বরাজের সাথে দেখা সাক্ষাতের পর তারা উভয়েই তাদের নিজ নিজ দেশের সদস্যবৃন্দসহ বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক যৌথ পরামর্শিক কমিশনের(জেসিসি) ৫ম সভায় মিলিত হবেন। এ উপলক্ষ্যেই
আবদুল মোমেন গতরাতে নয়াদিল্লী পৌঁছেছেন। এ সফরে তিনি উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT