1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শেখ হাসিনার নেতৃত্ব ও আওয়ামিলীগ সরকারের বিকল্প নেই - মুক্তকথা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

শেখ হাসিনার নেতৃত্ব ও আওয়ামিলীগ সরকারের বিকল্প নেই

শহর প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৬১৮ পড়া হয়েছে

উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে শেখ হাসিনার নেতৃত্ব ও আওয়ামিলীগ সরকারের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামিলীগ সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করছে। সোমবার দুপুরে রসুলপুর গ্রামের খৈসাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন রাজনগর-মৌলভীবাজার ৩ আসনের সাংসদ নেছার আহমদ।

সোমবার(২১ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের খৈসাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

রসুলপুর মিতালী স্পোর্টিং ক্লাবের আয়োজনে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সেফুল মিয়ার সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক মুর্শেদ খান রাফির সঞ্চালনায় নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নেছার আহমদ, সদর উপজেলার প্রকৌশলী আলমগীর হোসেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার এবং আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান চুনু।
এসময় স্থানীয় আওয়ামিলীগ নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক – শিক্ষার্থীসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মিত ভবনের প্রাক্কলিত ব্যয় ছিল ১ কোটি বিয়াল্লিশ লক্ষ নিরানব্বই হাজার দুইশত ষাট টাকা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT