1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৬৫৯ পড়া হয়েছে

সাংবাদিক রোজিনা ইসলামকে আজ কারাগারে পাঠিয়েছে আদালত। প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে তাকে হেনস্থা করা এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তাকে আটকে রেখে কোন ধরনের নির্যাতন বা আঘাত করা হয়নি।

রোজিনা ইসলামের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় ১৮৬০ সালের দণ্ডবিধিতে চুরির অভিযোগে এবং ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রাষ্ট্রীয় গোপন নথি সরানো ও অনুমতি না নিয়ে ছবি তোলার অভিযোগে গত রাতে মামলা করা হয়। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয়া হয়েছে।

এদিকে, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ এবং মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ১৯ মে বুধবার সকাল সাড়ে এগারোটায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশের জন্য যথা সময়ে উপস্থিত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT