1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সিলেটে বন্যা - মুক্তকথা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

সিলেটে বন্যা

সিলেট থেকে সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৪৬৬ পড়া হয়েছে

সিলেটে বন্যার কোন উন্নতি হয়নি

উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। উজানে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। জেলার তিনটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এমন অবস্থায় জেলার খাল ও নালার পানি বেড়ে বিভাগীয় শহরসহ এর আশে-পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যা গোদের উপর বিষফোঁড়ার মত অবস্থা। এতে সিলেট নগরের ভেতরে অনেক বাসাবাড়িতে পানি জমে গেছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড(পাউবো) সূত্রে জানা গেছে, রোববার(১৬ জুন) দুপুর ১২টা পর্যন্ত সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সারি নদের সারিঘাট পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। বিগত দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে জেলার খাল ও নালার পানি বেড়ে অনেক বাসাবাড়িতে পানি উঠেছে।

এদিকে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভারতে বৃষ্টিপাত কমে এলে পরিস্থিতির উন্নতি হবে এমন আশা প্রকাশ করেছেন অভিজ্ঞজনেরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT