1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা পরিষদ নির্বাচন - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

জেলা পরিষদ নির্বাচন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ১১০১ পড়া হয়েছে

2মুক্তকথা: লন্ডন, বৃহস্পতিবার ১৫ই অগ্রহায়ণ ১৪২৩।।  মৌলভীবাজারে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রদপ্রার্থী, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মনোনয়ন দাখিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর ) সকাল ১০ ঘটিকা থেকে পরন্ত বিকাল পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান নিজ দলীয় নেতাদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তোফায়েল ইসলামের নিকট সকাল ১০ ঘটিকার সময় মনোনয়নপত্র দাখিল করেন । এর পর সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন, কুলাউড়ার বিএনপি দলীয় সাবেক সাংসদ, ঠিকানা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান এমএম শাহীন। বিকাল ৩ ঘটিকার সময় নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসে গিয়ে জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দের নিকঠ 4মনোনয়পত্র দাখিল করেন, স্বতন্ত্রপ্রার্থী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ও জেলা আওয়ামীলীগের সদস্য (সিআইপি) এম,এ রহীম শহীদ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও স্বতন্ত্রপ্রার্থী সাহাব উদ্দিন আহমেদ( সাবুল), স্বতন্ত্রপ্রার্থী ও ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী সুয়েল আহমদ। অন্যদিকে মোট ১৫টি ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যপদে প্রার্থীরা মনোয়নপত্র দাখিল করেন । জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে আগামী ৪ঠা ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। প্রার্থীতা প্রত্যাহার ১১ ডিসেম্বর ও প্রতিক বরাদ্ধ দেয়া হবে ১২ ডিসেম্বর ।(রেডটাইম বিডি২৪ থেকে সংগৃহীত)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT