1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কেমডেন লক মার্কেটের আগুন লাগার কারণ এখনও জানা যায়নি - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

কেমডেন লক মার্কেটের আগুন লাগার কারণ এখনও জানা যায়নি

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৬৯৯ পড়া হয়েছে

লন্ডন: পুরনো মধ্যযুগের ঐতিহ্যবাহী ‘কেমডেন লক মার্কেট’ এর আগুনে পুড়ে যাওয়া অংশটি গত রোববারের অগ্নিকান্ডের ফলে পুরনো ঐতিহ্য নিয়ে টিকে থাকতে পারবে কি-না এমন এক প্রশ্নের এখনও কোন সমাধানে পৌঁছতে পারেনি মালিকপক্ষ। ওই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান ও ঘরের এমনই ক্ষতি হয়েছে যে মেরামত করে কাজ চালানো সঠিক হবে না বলে কেমডেন জার্নাল খবর প্রকাশ করেছে। অবশ্য কেনো তারা এমন ভাবছেন তার বিষয়ে কোন কিছু লিখেননি। এদিকে বাজারের মালিক পক্ষ ‘মার্কেট টেক’ বাজারের পুড়ে যাওয়া অংশটি পুনঃনির্মাণের জন্য পূর্ব তৈরী পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন।
এই অগ্নিকান্ডে ষ্টলসহ ৪০টির মত ছোট ছোট দোকান খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনেকেরই অনুমান। দোকানীরা বলেছেন যে বাজারের উপরতলায় আগুনে তাদের মওজুদ মাল জ্বলে পুড়ে ছাঁই হয়ে গেছে। ফলে শত শত হাজার পাউন্ডের ক্ষতি হয়েছে।
আগুনে পুড়ে যাওয়া দালানটি মেরামত করে নিলে কাজে আসবে কি-না, না-কি ভেঙ্গে নতুন করে নির্মাণ ভাল হবে তা জানার জন্য বাজারের মালিকপক্ষ সার্ভেয়ারের জরিপের অপেক্ষায় আছেন। জরিপের পরেই তারা বুঝতে পারবেন অর্থনৈতিক দিক থেকে কোন পথে যাওয়া উপযোগী হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগুনে ক্ষতিগ্রস্ত ২০টি দোকানকে তাদের ব্যবসা চালিয়ে যাবার ব্যবস্থা করা হয়েছে। যদিও এ পর্যন্ত আগুন লাগার কারণ বিষয়ে সঠিক কোন ধারনায় কোন পক্ষই পৌঁছতে পারেননি। এক কথায় কোথা থেকে এই আগুনের সূত্রপাত তা আজও জানা যায়নি।
সবচেয়ে উল্লেখ করার বিষয় হলো যে ২০০৮ সালেও একবার এই বাজারে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT