1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ওষুধের অতিরিক্ত দাম আদায়ের জন্য ফার্মেসীসহ ৩ প্রতিষ্টানকে জরিমানা - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

ওষুধের অতিরিক্ত দাম আদায়ের জন্য ফার্মেসীসহ ৩ প্রতিষ্টানকে জরিমানা

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
  • ২২৪৫ পড়া হয়েছে


মৌলভীবাজার অফিস।। 
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্টানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এ অভিযান চালান।  অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে রেখে খাদ্যদ্রব্য তৈরী করা, ওষুধের নির্ধারিত দাম কেটে অতিরিক্ত দাম লেখা, বিদেশী প্রসাধনীর প্যাকেটের গায়ে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারীতমূল্য না লিখে অতিরিক্ত দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এসময় পাঁচ ভাই রেষ্টুরেন্টকে ৩ হাজার, ইসলামিয়া ড্রাগ সেন্টারকে ৩ হাজার  ও স্বাদ ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অসুস্থ মুরগি বিক্রি করছে কিনা এ বিষয়ে শহরের পশ্চিম বাজারে মুরগী ব্যবসায়ীদের মুরগী ও গরুর মাংস পরীক্ষা করে দেখা হয়। একই সাথে জুগিঢর রোড থেকে পশ্চিম বাজার পর্যন্ত সকল পোল্ট্রি ফিড ব্যবসায়ীদের আইন অনুযায়ী জেলা প্রাণী সম্পদ অফিস থেকে নতুন লাইসেন্স নেওয়া এবং পুরাতন লাইসেন্স নবায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।  এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ  হেদায়েতুল্লাহ, ওষুধ তত্ত্বাবধায়ক বাদল সিকদারসহ অনেকেই।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT