1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রাচীনতম বিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার ১২২ বছর পূর্তি - মুক্তকথা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

প্রাচীনতম বিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার ১২২ বছর পূর্তি

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮৬৬ পড়া হয়েছে

চান মিয়া, ছাতক।। ছাতকে প্রাচীনতম বিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্র মাওলানা আখতার আহমদের সভাপতিত্বে ও হাফেজ রফিকুল ইসলামের পরিচালনায় শনিবার(২৪ফেব্রুয়ারি) রাতে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। সভায় মাদরাসার ১১২বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পূণর্মিলনীর লক্ষ্যে দারুল ক্বোরআন পাহাড়পুর মাদরাসার মুহতামিম মাওলানা আখতার আহমদকে আহবায়ক গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও মাদরাসার অধ্যক্ষ মাওলানা মখছুছুর রহমান, কাজি মাওলানা আব্দুস সামাদ ও আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামছুল ইসলামকে যুগ্ম-আহবায়ক ও কালারুকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান-তাজুলকে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, আল-মুনীর জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী, পীরপুর শুকুরুন্নেছা চৌধুরি হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা একেএম ফরিদ উদ্দিন, লাকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ছালেহ আহমদ, নতুনবাজার(ধারণ) হাইস্কুলের শিক্ষক মাওলানা ফজলুর রহমান ইমন, জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আমিরুল ইসলাম, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইদুল আলম ডালিম, চেচান হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ রফিকুল ইসলাম প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT