1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে এনা-হোন্ডা মুখোমুখি সংঘর্ষ ৩৪ বছরের দানিয়াল নিহত - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

মৌলভীবাজারে এনা-হোন্ডা মুখোমুখি সংঘর্ষ ৩৪ বছরের দানিয়াল নিহত

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ১০৯৪ পড়া হয়েছে

বাস-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ডানিয়েলের ছবি। ডানিয়েল গ্রাম কনকপুরের প্রখ্যাত খলিল মুন্সির প্রপৌত্র ছিলেন।

মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারে ঢাকা গামী এনা পরিবহন ও একটি হোন্ডার মুখোমুখি সংঘর্ষে মোছাদ্দেক আহমদ দানিয়াল(৩৪) নামের একজন যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের বিসিক শিল্পনগরী এলাকার সম্মুখে। নিহত দানিয়াল সদর উপজেলার কনকপুর ইউনিয়নের কনকপুর গ্রামের প্রয়াত ফরিদ আহমদ’র পুত্র। তিনি কনকপুর গ্রামের প্রখ্যাত খলিল মুন্সির প্রপৌত্র ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এনা পরিবহন (গাড়ি নং-ঢাকা মেট্রো-ব ১৪-৬৪১২)এর একটি বাস বিসিক শিল্পনগরী এলাকার একটি কালভার্ট অতিক্রম করতে গেলে শ্রীমঙ্গল থেকে আসা(বিপরীত দিকে) কনকপুরগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হোন্ডা চালক দানিয়াল গাড়ি থেকে ছিটকে পড়ে মাথা ও বুকে মারাত্বক আঘাত পায়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ওখানেই মৃত্যুরকোলে ঢলে পড়ে সে। মৌলভীবাজার মডেল থানার এসআই নুরুল ইসলাম ঘটনাস্থল থেকে ফিরে এসে জানান, ঘটনাটি ঘটেছিল বিকেল পাঁচটার আগে। খবর পেয়ে আমরা পাঁচটায় ওখানে গিয়ে তাৎক্ষনিক গাড়ি জব্দ করি। নিহতের পরিবারের তরফ থেকে থানায় মামলা না দেয়ায় ময়না তদন্ত ছাড়াই লাশ হস্থান্তর করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT