1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
‘তেরেশা মে পুলিশের সাথে বেঈমানি করেছেন' -ইংল্যাল্ড পুলিশ ফেডারেশনের প্রধান - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

‘তেরেশা মে পুলিশের সাথে বেঈমানি করেছেন’ -ইংল্যাল্ড পুলিশ ফেডারেশনের প্রধান

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ৬৭৫ পড়া হয়েছে

ইংল্যাণ্ড পুলিশ ফেডারেশনের নতুন প্রধান মিঃ জন এপটার

প্রধানমন্ত্রী তেরেশা মে

লণ্ডন।। ইংল্যাণ্ডের পুলিশ ফেডারেশনের নতুন প্রধান জন এপটার প্রধানমন্ত্রী তেরেশা মে’কে সরাসরি বেঈমানীর অভিযোগে অভিযুক্ত করেছেন। পুলিশকে দেয়া অর্থের কথা তুলে তিনি এটিকে পুলিশের প্রতি উপহাস উল্লেখ করে জন এপটার বলেন, প্রধান মন্ত্রী পুলিশিং বুঝেননা।
এলবিসি’র লান কলিন্স’এর সাথে আলাপকালে মিঃ এপটার বলেন, তেরেশা মে হোম সেক্রেটারী থাকাকালীন সময়ে পুলিশের জন্য ধ্বংসের এক পদচিহ্ন রেখে এসেছেন। তিনি বলেন, গত বছর পুলিশ কর্মীদের দেয় অর্থ তারা ফেরৎ নিয়ে নিয়েছেন। ফলে এ বছরের কর্ম উৎসাহভাতা শতকরা ১ভাগেরও কম। মাত্র ০.৮৫%। যা ইতিমধ্যেই হজম হয়ে গেছে। এটি উপহাস ছাড়া আর কি হতে পারে।
বাস্তব ক্ষেত্রে বিগত ৯বছর যাবৎ পুলিশেরা দেখে আসছে তাদের প্রদেয় অর্থ শতকরা ১৮ভাগ কেটে দেয়া হয়েছে। আমার সহকর্মীদের রাগ হবারই কথা এটি। আমি নিজেও খুব নাখোশ, রাগান্বিত। সরকার পুলিশ কর্মীদের বিষয়ে বেঈমানি করেছে।
মিঃ এপটার আরও বলেন, নতুন স্বরাষ্ট্র সচিব সাজিদ জাভেদ পুলিশিং এই পদে প্রথম ব্যক্তি যিনি পুলিশিং বুঝেন কিন্তু তিনি একেবারে নতুন মানুষ পুলিশিং এর বিষয়ে। হুশিয়ার করে দিয়ে, মিঃ এপটার বলেন তাকে অবশ্যই তার  পূর্বসূরি প্রধানমন্ত্রীর মত না হয়ে তার দেয়া কথা মত কাজ শুরু করতে হবে। কিন্তু তিনি এখনও তেমন কিছু শুরু করেননি।
তিনি আরও বলেন, এ বছরের পুলিশ ফেডারেশনের সম্মেলনে স্বরাষ্ট্র সচিব কিছু মুখরোচক ভাল ভাল কথা বলেছিলেন। যতদূর আমি জানি ও বুঝি তিনি এখনও নবিসিকাল পার করেননি। তার উচিৎ কাজ শুরু করে দেয়া।  কিন্তু তিনি এখনও কিছু করছেন না।  যেমন তার উপরওয়ালা বস করেননি। আমি যা বুঝি তিনিই প্রথম স্বরাষ্ট্র সচিব যিনি ‘পুলিশিং’ মূলতঃ বুঝেন। কিন্তু তার ‘বস’ অবশ্যই বুঝতেন না।  তিনি পুলিশ ও পুলিশিং কে ঘৃণা করেন।
এখনকার প্রধানমন্ত্রী, যিনি আগে স্বরাষ্ট্র সচিব ছিলেন, “পুলিশিং-এ ধ্বংসের যে পদচিহ্ন তিনি রেখে এসেছেন, এ জন্য তিনি নিজে থেকেই লজ্জিত হবার কথা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT