1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অবশেষে মৌলভীবাজার-৩ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মোসাব্বির - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

অবশেষে মৌলভীবাজার-৩ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মোসাব্বির

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৭৯৬ পড়া হয়েছে

মাহমুদ এইচ খান।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোসাব্বিরে মনোনয়ন যাচাই-বাচাইতে জেলা রির্টানিং অফিসার অবৈধ ঘোষণার পর উচ্চ আদালত তা বৈধ ঘোষণা করেছে। আদালতের নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে সিংহ প্রতীক বরাদ্ধ দিয়েছে নির্বাচন কমিশন। যার ফলে এই আসনে মোসাব্বির সহ ৬ জন প্রতিতদ্বন্দ্বিতা করবেন।
রোববার (২৩ ডিসেম্বর) রাতত ৮ টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি অবগগত করেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২০ডিসেম্বর) জেলা নিটার্র্নিং কর্মকর্তা তাকে প্রতীক বরাদ্ধ দেন।
সংবাদ সম্মেলনে মোসাব্বির বলেন, নির্বাচন কমিশনের ভূল সিদ্ধান্তের কারণে আমাকে নির্বাচনে পিছনে পড়ে যেতে হয়েছে। হাইকোর্টের আদেশের পরও তারা আমার অনেক সময় নষ্ট করেছে। এখন আমার হাতে সময় মাত্র ৫ দিন আছে। এই সময়ে আমার তেমন কিছু করার নেই। কিন্তু আমি বৈধ ছিলাম সেটা প্রমাণ করেছি।
তিনি জানান, ১৩ ডিসেম্বর হাই কোর্ট আমাকে বৈধ ঘোষণা করেছি। সে অনুযায়ী আমাকে প্রতীক বরাদ্ধ দিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়। কিন্তু তারা সেখানে বিলম্ব করে। পরে আমি নির্বাচন কমিশনকে উকিল নোটিশ করায় তারা সময় নষ্ট করে ২০ ডিসেম্বর আমাকে প্রতীক দেয়। তাও আমি রিসিভ করি ২২ ডিসেম্বর। এখন আমার হাতে আর সময় নেই। কিন্তু আমি চাই আমি যে বৈধ প্রার্থী ছিলাম তা জনগণ যেন জানতে পারে।
এদিকে মৌলভীবাজারে ভোটের মাঠে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা শুরু করলেও সেখানে যোগ হয়েছেন আব্দুল মোসাব্বির। এখন মাঠে আছেন নৌকা প্রতীকে জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ। ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ নিয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের রিক্সা প্রতীকে লুৎফুর রহমান কামালী, বাসদ থেকে মই প্রতীকে অ্যাডভোকেট মো. মগনু মিয়া, ইসলামী আন্দোল বাংলাদেশ থেকে হাত পাখা নিয়ে মো. আসলম ও সিংহ প্রততীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোসাব্বির।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT