1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আইনশৃঙ্খলা রক্ষা ‌ও মাদক দমনে দায়ীত্বশীল ভূমিকার জন্য ‌সম্মাননা - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

আইনশৃঙ্খলা রক্ষা ‌ও মাদক দমনে দায়ীত্বশীল ভূমিকার জন্য ‌সম্মাননা

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ১৬৪৬ পড়া হয়েছে
রাজনগর থানার ওসি শ্যামল বণিককে সম্মাননা

মুক্তকথা সংবাদকক্ষ।। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিককে সম্মাননা দিয়েছে বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি নামের একটি সংগঠন।
গেল ৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে স্বাধীনতা স্মৃতি সম্মাননা-২০১৯ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আ.ক.ম মোজ্জামেল হক এমপি।
পেশাগত দ্বায়িত্ব পালনে সক্রিয় থেকে ভূমিকায় রাখায় অনুষ্ঠানে শ্যামল বণিককে নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্ঠা ভাষা সৈনিক (একুশে পদক প্রাপ্ত) পরমানু বিজ্ঞানী ও ধর্ম গবেষক ড.জসীম উদ্দিন আহমেদ, সাবেক তথ্য সচিব ও বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির সভাপতি সৈয়দ মাগুর্ব মোর্শেদ ও সাধারণ সম্পাদক এম.শফিক উদ্দিন অপু এই সম্মাননা পুরষ্কার তোলে দেন।
শ্যামল বনিক এক প্রতিক্রিয়ায় বলেন, তাদের দেওয়া এই সম্মাননা আমার পেশাগত দ্বায়িত্ব পালনে অনেক অনুপ্রাণিত করবে। তিনি বলেন এই অর্জন রাজনগর উপজেলার সকল সম্মানিত নাগরীকবৃন্দের ও আমার সম্মানিত সহকর্মীদের। এই পুরস্কার তাদের জন্য উৎসর্গ করছি। রাজনগর উপজেলায় সকলের সহযোগিতায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষার এই কাজ অব্যাহত রাখতে চাই।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT