1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৪ দফা দাবীতে মৌলভীবাজারে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

৪ দফা দাবীতে মৌলভীবাজারে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ১০০৯ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। কমিউনিটি ক্লিনিকে ম্যাটস্ হতে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের উপসহকারী কমিউনিটি অফিসার পদে পদ সৃষ্টি ও পদায়ন সহ ৪ দফা দাবীতে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন (ম্যাটস) মৌলভীবাজার শাখা মানববন্ধন করেছে।

রোববার সকালে মৌলভীবাজার প্রেস ক্লাব সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতি মুবিনুল হক জনির সভাপতিত্বে ও শেখ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন,মৌলভীবাজার জেলা’র ভারপ্রাপ্ত সভাপতি ডা.দুলাল চন্দ্র বনিক, ও ডা.সোহেল রানা,ডা.মিজানুর রহমান, ডা.সাইদুর রহমান,ডা.রাহাত প্রমূখ। এসময় ইন্টার্ন ডিপ্লোমা ডাক্তার ছাড়াও মৌলভীবাজার ম্যাটস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে চার দফা দাবীর মধ্যে কমিউনিটি ক্লিনিকে ম্যাটস্ হতে পাসকৃত ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকদের মেডিকেল অফিসার পদে পদসৃষ্টি ও পদায়ন। বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ-শিক্ষার অধিকার নিশ্চিত। মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র র্বোড গঠনসহ ইন্টার্ণশীপে ভাতা প্রদানের দাবী তুলেন বক্তারা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT