1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উপজেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

উপজেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫১২ পড়া হয়েছে

কমলগঞ্জ, মৌলভীবাজার।। সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে জনপ্রশাসনে কর্মরত ১৩ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তনসহ বেতন সমন্বয়ের দাবিতে টানা ৩ দিনের কর্মবিরতি পালন করেছে কর্মচারীরা। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি, দ্বিতীয় দিনে সকালে হাজিরা খাতায় স্বাক্ষর করলেও নিজ নিজ দপ্তর ত্যাগ করে কর্মবিরতি পালন করে উপজেলা প্রশাসনে কর্মরত কর্মচারীরা। পরে তারা উপজেলা ভূমি অফিস কার্যালয়ের বারান্দায় অবস্থান নেয়।

অবস্থান নেওয়া কয়েকজন কর্মচারী জানান, দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ি ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবি মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় কর্মবিরতির সময়সীমা বাড়ানোসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। কর্মবিরতিতে কমলগঞ্জ উপজেলা প্রশাসনে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা অংশ নেন।
এদিকে কর্মবিরতির কারনে অসহনীয় দুর্ভোগসহ ভোগান্তিতে পড়তে হয় সাধারন মানুষদের। তারা কাজ করাতে না পেরে ফিরে যান। গত মাসেও এ সকল কর্মচারীরা একই দাবিতে আন্দোলনে নেমেছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT