1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৮৮৫ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। মৌলভীবাজারের কমলগঞ্জে একটি মৎস্য খামারে পূর্ব শক্রতার জের ধরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে খামার মালিকের লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে মৎস্য চাষী শিপন চৌধুরী দাবী করেছেন। ঘটনাটি ১৩ এপ্রিল সোমবার রাতে কমলগঞ্জ পৌর এলাকার আলেপুর গ্রামে ঘটেছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন।

মৎস্য চাষী শিপন চৌধুরী জানান, তার বাবা দীর্ঘ কয়েক বছর ধরে ধলাই নদীর পাড়ে তার নথিভুক্ত জমির পরিত্যক্ত একটি খাল সংস্কার করে একটি মৎস্য খামার করেন। খামারের কিছু অংশ সরকারী খাস জায়গা। সেই পুকুরে নানা প্রজাতির মাছ অবমুক্ত করেন। কিন্তু কিছুদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল খামারটি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে গত সোমবার রাতে দুর্বৃত্তরা খামারে বিষ ঢেলে দেয়। এতে করে খামারে নানা প্রজাতির শত শত মাছ সকালে ভেসে উঠে। বিষযটি দেখতে পেয়ে স্থানীয় ভুমি অফিসকে জানান। তিনি দাবী করেন, মঙ্গলবার মৎস্য খামারে মাছ ধরার কথা ছিল। কিন্তু বিষ প্রয়োগে পুকুরের অনেক মাছ মারা গিয়েছে। মাছ মারা যাওয়ায় তিনি লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
কমলগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ইবুংহাল শ্যামল খামারে মাছ মেরে ফেলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফিসারীতে কিছু অংশ সরকারী থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মঙ্গলবার মাছ ধরার কথা ছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT