1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আদম ও অর্থ পাচারের দায়ে সাংসদ শহীদ ওরপে কাজী পাপুল কুয়েতে গ্রেপ্তার - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

আদম ও অর্থ পাচারের দায়ে সাংসদ শহীদ ওরপে কাজী পাপুল কুয়েতে গ্রেপ্তার

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২০
  • ১১০০ পড়া হয়েছে

কুয়েতে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন একজন গণ্যমান্য সংসদ সদস্য! আর তিনি হলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য(এমপি) শহীদ ইসলাম। কাজী পাপুল নামে সবার কাছে তার পরিচিতি রয়েছে। কুয়েতের বাংলাদেশি কমিউনিটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে তার গ্রেপ্তারের বিষয়। খবরটি প্রকাশ করেছেন ঢাকা ট্রিবিউন।
কুয়েতের মুশরেফ আবাসিক এলাকার বাংলাদেশী সম্প্রদায় সূত্রে তারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত লিখেছেন। কুয়েতের বাংলাদেশ রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেননি তবে বলেছেন, গ্রেপ্তারের ঘটনাটি তিনি শুনেছেন। রাষ্ট্রদূত আরো বলেছেন যে, শহীদ ইসলাম পাপলুর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে। সিআইডি কাজী পাপুলকে গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছেন। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সাথে কথা বলে সংবাদ মাধ্যমটি নিশ্চিত হয়েছে যে, পত্র-পত্রিকাতে যে বাংলাদেশি নাগরিকের কথা বলা হচ্ছে তিনি লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহীদ ইসলাম পাপলু।
তার স্ত্রী সেলিনা ইসলাম, তিনিও বাংলাদেশ সংসদের সংরক্ষিত আসনের একজন সাংসদ, তার স্বামীর গ্রেপ্তারের খবরকে গুজব বলে দাবী করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও বলেছেন তিনি আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না। তবে এটি দুঃখজনক! অবশ্য প্রবাসে থাকা যেকোন নাগরীক তার দেশ থেকে আইনগতভাবেই সহায়তা পাওয়ার অধিকার রাখে। একটি বিশেষ দিক উল্লেখ করেছে ট্রিবিউন আর তা হলো রাজনৈতিক অঙ্গনের কোনরূপ পূর্বধারণা ছাড়াই ২০১৬সাল থেকে হঠাৎ করেই এই পাপুল রায়পুরের রাজনৈতিক অঙ্গনে স্থান করে নেন এবং ২০১৭সালে অজ্ঞাত কোন এক কারসাজীতে সাংসদ পদ পেয়ে যান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT