1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চির নিদ্রায় চলে গেলেন প্রবাসের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা বড়লেখার উস্তার আলী - মুক্তকথা
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

চির নিদ্রায় চলে গেলেন প্রবাসের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা বড়লেখার উস্তার আলী

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৫৫৬ পড়া হয়েছে

আজ ১২ ই জুন শুক্রবার, সকাল পৌনে এগারোটায় বিশিষ্ট কমিউনিটি নেতা প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব উস্তার আলী পশ্চিম লন্ডনের পেডিংটন তার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি …রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। জনাব উস্তার আলী বাংলাদেশ সেন্টার লন্ডন’এর স্হায়ী সদস্য ছিলেন।

প্রবাসের বিশিষ্ট ও বর্ষীয়ান এই আওয়ামীলীগ নেতা প্রয়াত উস্তার আলী বড়লেখা উপজেলার জুড়ী শহরের হাজী মাহমুদ আলী শপিং কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সত্বাধিকারি ছিলেন। এ ছাড়াও  হাজী মাহমুদ আলী দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা প্রবীণ এই ব্যক্তিত্ব মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূব জুড়ি ইউনিয়নের বড় ধামাই গ্রামের একজন কৃতি সন্তান হিসেবে সকলের কাছে সুপরিচিত ছিলেন। তার জানাজার নামাজ আগামীকাল ১৩ ই জুন শনিবার জুহর নামাজের পর অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT