1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২১৩টি মামলায় জরিমানা সাড়ে ৪ লাখ - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২১৩টি মামলায় জরিমানা সাড়ে ৪ লাখ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১০ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।। নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্য স্থিতিশীল ও বিভিন্ন অনিয়মের কারনে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের অধিনে ঠানা দুই সপ্তাহ জেলা জুড়ে পৃথক পৃথক অভিযান চালানো হয়। চলতি মাসের গেল ১ সেপ্টেম্বর হতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দন্ডবিধি-১৮৬০, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, সড়ক পরিবহন আইন ২০১৮,কৃষি বিপনন আইন ২০১৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০,মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৯৫ সহ আরো বিভিন্ন আইনে এসব অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২০৬টি মামলা দায়েরসহ মোট ৪ লাখ ২৪ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে গণমাধ্যমে দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেসজ্ঞিপ্তিতে জানানো হয়, গেল ১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান’র নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা’র তত্ত্বাবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য তদারকি করতে শহরের পশ্চিমবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত বসানো হয়। এ সময় পিয়াজ ও চালের বাজারমূল্য যাচাই করে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয় ও বিক্রয় রশিদের কপি যথাযথভাবে সংরক্ষণ না করায় কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় আরো ৭টি মামলায় ২০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এ নিয়ে ২১৩ মামলায় মোট ৪ লাখ ৪৪ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়।
এসব অভিযান পরিচালনা করেন সশ্লিষ্ট কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, শামীমা আফরোজ মারলিজসহ বিভিন্ন উপজেলা নির্বাহি কর্মকর্তাসহ আরো অনেকে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT