1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আদালতে বিচার কাজের ভিডিও ধারণে জরিমানা - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

আদালতে বিচার কাজের ভিডিও ধারণে জরিমানা

আদালত সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬০৩ পড়া হয়েছে

আদালতে বিচার কার্যক্রমের ভিডিও ধারণ করায়
একজন আটক, পরে জরিমানা দিয়ে মুক্তি

আদালতে বিনা অনুমতিতে বিচার কাজের ভিডিও ধারণ করতে গিয়ে এক যুবককে আটক করা হয়। পরে জরিমানা দিয়ে তিনি মুক্তিলাভ করন।

চমক জাগানো এ ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর তারিখে। ওই দিন দুপুর ২.০০ ঘটিকার সময় মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২য় আদালতে একটি মামলায় মেহেদী হাসান নামীয় একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণকালে তার ভাগিনা মামুন আহমেদ মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও করার সময় আদালতের সহায়ক কর্মচারী বিচারক এম. মিজবাহ উর রহমানের নজরে আনলে বিজ্ঞ বিচারক নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ সদস্যকে উক্ত ব্যক্তিকে আটক করার নির্দেশ প্রদান করেন এবং আটককৃত ব্যক্তির হাতে থাকা মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও করার সত্যতা প্রাপ্ত হন।

পরে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তার নাম মামুন আহমেদ, পিতা-দিলুমিয়া, মাতা-পারুল বেগম, সাং-উত্তরখলগাঁও, দক্ষিণভাগ, ডাক-করিমপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার মর্মে প্রকাশ করে। আটককৃত ব্যক্তি মামুন আহমেদের উক্ত কর্মকান্ডের কারণে বিচারিক কার্যক্রমের বাধা সৃষ্টি হওয়ায় এবং বিনা অনুমতিতে আদালতের কার্যক্রম মোবাইল ফোনে ভিডিও করায় আদালতের প্রতি ইচ্ছাকৃতভাবে অশ্রদ্ধা প্রদর্শিত হয়েছে বিধায় বিজ্ঞ আদালত তাকে তার অপরাধ দণ্ডবিধির, ১৮৬০ এর ২২৮ ধারায় গণ্য করে, ১৮৯৮ এর ৪৮০ ধারানুযায়ী ২০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT