1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অসুস্থ্য উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব কে এয়ার এ্যাম্বুলেসে ঢাকায় প্রেরণ - মুক্তকথা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

অসুস্থ্য উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব কে এয়ার এ্যাম্বুলেসে ঢাকায় প্রেরণ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২৮৮৫ পড়া হয়েছে

সৈয়দ ছায়েদ আহমদ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষেদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য অসুস্থ্য রনধীর কুমার দেব-কে ‘এয়ার এ্যাম্বুলেন্স’এ বহন করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। রোববার সকাল ৯টায় শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বেসকারী হেলিকপ্টার যোগে তাকে শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরিবার সুত্রে জানাযায়, তিনি বেশ কয়েকদিন ধরে ঠান্ডা কাশি জনিত কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শনিবার রাতে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের পরামর্শে স্থানীয় একটি ক্লিনিকে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
রবিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সযোগে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার সাথে তার ছেলে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন রয়েছেন। তিনি সকলের নিকট আশু -রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, উপজেলা চেয়ারম্যান সাহেব বেশ কয়েকদিন ধরে ঠান্ডাকাশি জনিত সমস্যায় ভুগছেন। এর আগে তার হার্টের সমস্যা ছিল। যার ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT