1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পুলিশি নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট মৌলভীবাজার জেলার প্রতিবাদ সমাবেশ - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

পুলিশি নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট মৌলভীবাজার জেলার প্রতিবাদ সমাবেশ

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৭৬১ পড়া হয়েছে

Biswa: সিলেট বন্দর ফাঁড়িতে এস আই আকবরের নেতৃত্বে যুবক রায়হান হত্যার প্রতিবাদে আজ ১৪ অক্টোবর ‘২০, বুধবার দুপুর ১২ টায় প্রগতিশীল ছাত্র জোট, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ‘প্রতিবাদী সমাবেশ’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সুবিনয় রায় শুভ এর সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সহসভাপতি বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রেহনোমা রুবাইয়াৎ, ছাত্র ইউনিয়ন জেলা সহসভাপতি সুমন কান্তি দাশ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “সারাদেশ একটা পুলিশি রাষ্ট্রে পরিনত হয়েছে। বিনাবিচারে হত্যা,নির্যাতন, ক্রসফায়ার যেন নিত্যদিনের রুটিন হয়ে দাড়িয়েছে। এক দিকে দেশ ধর্ষণের মহারাজ্যে পরিনত হয়েছে, আর ওপর দিকে ধর্ষনরোধে গড়ে ওঠা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে একদল মানুষ উঠে পড়ে লাগছে। মহামারী ধর্ষণ রোধে চাই রাষ্ট্রীয় যথাযথ উদ্যোগ। পাশাপাশি পুলিশি রাষ্ট্র নয় সাধারণের রাষ্ট্র কায়েমের জন্য রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা দরকার। একই সাথে সিলেট বন্দর ফাঁড়িতে রায়হান হত্যার সাথে জড়িত এস আই আকবরসহ জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং জনগণের আস্থার স্বচ্ছ বিচার কাঠামো নিশ্চিত করতে হবে।”

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT