1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পরিবেশ সুরক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে - মুক্তকথা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

পরিবেশ সুরক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৬২৮ পড়া হয়েছে

– পরিবেশ মন্ত্রী

মৌলভীবাজার(জুড়ী)॥ ২৬ ডিসেম্বর, শনিবারঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, নিজেদের স্বার্থে এবং পরিবেশের সুরক্ষায় ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে। কারণ ক্ষতিকর পলিথিন ব্যবহারের পর ফেলে দিলে শত বছরেও এটি পচে না। এগুলো অতিপ্রয়োজনীয় পানি এবং মাটি মারাত্মকভাবে দূষণ করছে। বিভিন্নভাবে মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সারের সৃষ্টি করছে। এর বিকল্প হিসেবে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। মন্ত্রী এসময় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি পাহাড়, টিলা কাটা এবং পুকুর ভরাট বন্ধ করারও আহবান জানান।
শনিবার(২৬ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার জেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে জুড়ী নদীর উপর ৩০ মিটার দীর্ঘ ‘খালের মুখ’ ব্রীজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, করোনা মহামারী কালেও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের ঘরে ঘরে ইতোমধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। এ সময় তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের উদ্দেশ্য করে বলেন, মূর্তি ও ভাস্কর্য এক নয়। বিশ্বের অনেক মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মতিন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস প্রমুখ।
সংবাদ সূত্র: দীপংকর বর, সিনিয়র তথ্য অফিসার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT