1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পৌরসভা নির্বাচন : রেস্তুরাঁয় ঢুকে বিএনপি নেতাদের উপর হামলা-ভাংচুর - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

পৌরসভা নির্বাচন : রেস্তুরাঁয় ঢুকে বিএনপি নেতাদের উপর হামলা-ভাংচুর

আব্দুল ওয়াদুদ
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৮৬১ পড়া হয়েছে

হামলার পর রেস্তোরাঁর দশা। ছবি: মুক্তকথা

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনকে নিয়ে মারামারি, সংবাদ সম্মেলনে পাহাড়সম অভিযোগ। রেস্তুরাঁয় ঢুকে বিএনপি নেতাদের উপর হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে।
আমাদের প্রতিনিধি লিখছেন, মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় ধানের শীষের মেয়র প্রার্থী অলিউর রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগ শেষে দলীয় নেতারা হোটেলে বসে চা খাওয়া অবস্থায় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ ও যুবলীগ’এর বিরুদ্ধে নানা অভিযোগ দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। লিখিত বক্তব্যে ধানের শীষ প্রার্থী অলিউর রহমান বলেন, গেল বুধবার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান’র নেতৃত্বে পৌরসভার ৭নং ওয়ার্ডে গণসংযোগ চলাকালীন সময়ে শিমুল, সাইফুর রহমান রনি, মাহবুব ও আমিনের নেতৃত্বে ৩টি মোটর সাইকেলে গোলযোগের ভেতর দিয়ে বিকট শব্দে ঢুকার চেষ্টা করে। পরবর্তীতে তাদের নেতৃত্বে শহরের শাহমোস্তফা সড়কের ইসমাইল বিরিয়ানী হাউজে ঢুকে ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতা-কর্মীরা বিএনপি নেতাদের উপর হামলা চালায়। ওই হামলায় বিএনপি’র মাহমুদুর রহমান ও শামিম আহমদসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এসময় ওই রেস্টুরেন্ট ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করা হয়।
এ ঘটনার সময় আমাদের নেতারা রেস্টুরেন্টরে পিছনের দরজা দিয়ে বের হয়ে প্রাণে বাঁচেন। পরবর্তীতে তারা সাবেক বিএনপি নেত্রী বেগম খালেদা রব্বানীর বাসাসহ আরো বেশ ক’টি বাসার সামনে ফাঁকা গুলি ছুড়ে।
অলিউর রহমান বলেন, এই রূপ পরিস্থিতিতে মৌলভীবাজার পৌরসভা মেয়র নির্বাচনের আর কোন পরিবেশ নাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠিত হলে আমি বিজয়ী হবো এই ভেবে তারা এরূপ আচরণ করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এসকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান তিনি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT