1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনগরে রাতের আধারে অবৈধভাবে দেদারছে চলছে বালু উত্তোলন - মুক্তকথা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

রাজনগরে রাতের আধারে অবৈধভাবে দেদারছে চলছে বালু উত্তোলন

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৬৭৬ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় বালু ছড়াগুলো বিভিন্ন জটিলতায় নিলাম না হওয়াতে এই সুযোগ কাজে লাগিয়ে রাতের আধারে দেদারছে বিক্রি করছেন প্রভাবশালী লোকেরা। দিনের বেলা আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভয়ে গাঁ ঢাকা দিয়ে সটকে পড়লে কঁনকঁনে শীতের রাতে শুরু হয় বালু তোলা ও বিক্রির ধুম। এর সাথে স্থানীয় কিছু পুলিশ জড়িত আছে বলে সম্প্রতি পুলিশ সুপারের সাথে এক মতবিনিময় সভায় জানিয়েছেন সাংবাদিক নেতারা। ওই সভায় নবাগত এসপি মোহাম্মদ জাকারিয়া বিষয়টি গুরুত্বসহকারে শুনে তার এক এএসপিকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন।
রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে মারুয়াছড়া, ধামাইছাড়া ও কালামুয়া ছড়া থেকে এভাবে বালু উত্তোলন করা হয়ে থাকে। সরেজমিনে মারুয়া ছড়ার রাজঘাট এলাকায় রাতের আধারে গিয়ে দেখা যায়, অসংখ্য বালুর স্তুপ পড়ে আছে ছড়ার পাশে। নাম প্রকাশে অনিচ্ছিুক এখানকার স্থানীয়রা জানিয়েছে, দিনের বেলা প্রশাসনের ভয়ে বালু তুলতে পারবেনা এই ভেবে এখান থেকে রাতে এসব সিলিকা বালু বিক্রি করে থাকে এখানকার স্থানীয় প্রভাবশালীরা। এসব ক্ষমতাশালীদের ভয়ে কেউ কথা বলেনা।
এদিকে রাজনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, ওই এলাকায় যারা অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে তাদের বিরুদ্ধে আমাদের সর্বদা অভিযান অব্যাহত রয়েছে। প্রকৃতপক্ষে তথ্য প্রাপ্তি সাপেক্ষে আদালতের মাধ্যমে আমরা অভিযান করে থাকি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT