1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দেশের সর্বনিম্ন ৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড শ্রীমঙ্গলে ॥ জনজীবন স্থবির - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

দেশের সর্বনিম্ন ৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড শ্রীমঙ্গলে ॥ জনজীবন স্থবির

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২৬৮ পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি শীত মৌসুমে দেশের সর্ব নিম্ন তাপমাত্রা এবং বিগত পাঁচ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান।
এদিকে তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি মৃদৃ শৈত্যপ্রবাহ থাকায় এ অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতের দাপট থেকে বাঁচতে খুব প্রয়োজনীয় কাজ ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না। বয়স্ক মানুষ ও শিশুরা ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা নিচ্ছেন। মাঘ মাস শুরু হওয়ার পর থেকেই জেলার হাওর ও পাহাড়বেষ্টিত অঞ্চলগুলোতে শীত জেঁকে বসে।
স্বাস্থ্যকর্মী মো. সেলিম বলেন, এবার ঠাণ্ডা একটু বেশি অনুভূত হচ্ছে। বিগত দুই-তিন বছর এতটা শীত লাগেনি। বিশেষ করে মাঘ মাস শুরু হওয়ার পর থেকে শীত বেড়ে গেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, ২০১৫ সালের পর এবারই সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সোমবার সকাল ৯ টায়।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বিশ্বজিত বলেন, গত এক দেড় মাস থেকে ঠাণ্ডাজনিত রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে সর্দি, কাশিজনিত রোগীই বেশি। মাঝে মাঝে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীও আসছে। অনেকেই হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT