1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কুশিয়ারা নদীতে অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে অভিযান দেড় লাখ টাকা জরিমানা - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

কুশিয়ারা নদীতে অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে অভিযান দেড় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৮০৩ পড়া হয়েছে

মৌলভীবাজার, ১০ আগষ্ট ২০২১

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজনগর উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের কুশিয়ারা নদীর আব্দুল্লাহপুরস্থ গিরীন্দ্রের চড়ায় অভিযান চালান রাজনগরের সহকারী কমিশনার(ভূমি) উর্মি রায়।

জানা যায়, ওই এলাকাসহ ফতেপুরের ভাটি এলাকায় দীর্ঘ দিন যাবৎ অবৈধ পথে বালু উত্তলোন করে কোটি কোটি টাকা আয় করেছে একটি চক্র। এমন সংবাদ পেয়ে সহকারি কমিশনার ওই এলাকায় অভিযান চালালে তাৎক্ষনিক বালু খেকো লিটন মিয়াকে দেড় লাখ টাকা জরিমানা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় সহকারি কমিশনার এ প্রতিবেদককে বলেন, সরেজমিনে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালাই। এসময় লিটন মিয়া নামের এক ব্যক্তি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। তাৎক্ষনিক তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT