1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অপরিকল্পিতভাবে নদী খননের প্রতিবাদে সাধারণ মানুষের মানবন্ধন - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

অপরিকল্পিতভাবে নদী খননের প্রতিবাদে সাধারণ মানুষের মানবন্ধন

মুক্তকথা প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৭১ পড়া হয়েছে

অপরিকল্পিতভাবে শাখা বরাক খননের প্রতিবাদে এবং নতুনকরে খননের দাবিতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের চানপুর গ্রামের ভুক্তভোগী সাধারণমানুষ মানবন্ধন করেছেন।

আজ ৪ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৩টায় মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তারা বলেন- অপরিকল্পিতভাবে শাখা বরাক খননের ফলে প্রতিবছর ফসলি জমি বন্যায় নষ্ট হয়ে যায়। তার ফলে কৃষকদের লক্ষাধিক টাকা প্রতিবছর নষ্ট হয়। শুধু তাই নয়। নদী খননের পর থেকে প্রতিবছর রাস্তাঘাট এমনকি ঘড় বাড়িতে জলাবদ্ধতার তৈরি হয়। এতে প্রতিবছর প্রচুর পরিমানে ক্ষয় ক্ষতি হয়।

বক্তারা আরও জানান- অবিলম্বে যদি শাখা বরাক নদী পূর্ণাঙ্গভাবে খনন করা না হয় তাহলে আমাদের এই আন্দোলন চলমান থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান। পাশাপাশি শাখা বরাক নদীর চওড়া করতে হবে, শাখা বরাককে নিয়ে অনেক বাঁধ রয়েছে সেগুলো তুলে দেওয়ার দাবি জানান বক্তাগন।

মানববন্ধন শেষে মুজাহিদ আহমেদের সভাপতিত্বে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কয়েছ মিয়ার পরিচালনায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা আসরাফ আলী খান, বিশিষ্ট সমাজসেবক আবু মিয়া চৌধুরী, সাবেক ইউপি সদস্য আতাউর রহমান আতা, মিলন আহমেদ, আব্দুর রউফ, উজ্জল মিয়া, হাফিজ জুবায়ের আহমেদ, রিপন মিয়া, ইমন আহমেদ, ইমরান হোসেন, রেদোয়ান আহমেদ, রোমান আহমেদ, ওয়াসিম আলী, ইসাক আহমেদ, হাফিজ ফয়ছল আহমেদ, শেখ হাদিসহ প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT