1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জে বাংলাদেশ-ভারত প্রস্তাবিত সীমান্ত বাজার চালু হচ্ছে - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

কমলগঞ্জে বাংলাদেশ-ভারত প্রস্তাবিত সীমান্ত বাজার চালু হচ্ছে

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৬৭৩ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে চালু হচ্ছে বাংলাদেশ ভারত প্রস্তাবিত বর্ডার হাট। মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তে কমলপুরস্থ টাউন হলে ভারত বাংলাদেশ বর্ডার হাটের জায়গা নির্বাচনের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশেকুল হক, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল সহিদুল হক মুন্সি, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুমাইয়া আক্তার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন এবং ভারতের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এডিএম মুসলিম উদ্দিন আহমেদ।


ভারত-বাংলাদেশ বর্ডার হাট পরিচালনা কমিটির যৌথ সভায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বর্ডারের নিকট চাম্পারায় চা-বাগান সংলগ্ন সোনারায় এলাকায় হাট পরিচালনার কার্যক্রম চালু হবে বলে উভয় দেশের প্রতিনিধিবৃন্দ এক মত পোষণ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT