1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একটি ইউনিয়ন পরিষদের ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সন্মেলন - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

একটি ইউনিয়ন পরিষদের ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সন্মেলন

মামুনুর রশীদ
  • প্রকাশকাল : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৭১৭ পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলায় ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সন্মেলন করেছেন ৩ চেয়ারম্যান ও ২ সাধারণ সদস্য পার্থী।

মঙ্গলবার দুপুর ২টায় মৌলভীবাজার প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রর্থী তাহেরুল ইসলাম ভ্রমর, ছাদিকুর রহমান, আসলাম মিয়া, ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য হাবিবুর রহমান খান, ৬ নং ওয়ার্ডের জুনেদ আহমদ।

লিখিত বক্তব্যে তারা বলেন, গত ২৬ ডিসেম্বর চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ ভোট গ্রহণ হয়। ভোটের দিন সরকার দলীয় নৌকা প্রতিকের প্রার্থী আকতার উদ্দিন আহমদ প্রভাব বিস্তার করে অন্যান্য প্রার্থীর এজেন্টদের বের করে দেয়। এ ছাড়া ভোট গণনার কক্ষে অন্য প্রার্থীর এজেন্টদের রাখা হয়নি। কয়েকটি কেন্দ্রে ভোট গণনা না করে জালিয়াতির উদ্দ্যেশে সরকার দলীয় প্রর্থীর সমর্থকদের প্ররোচনায় সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ব্যালট বাক্স উপজেলায় নিয়ে যাওয়া হয়। এতে অন্য প্রার্থীর সমর্থকরা বাঁধা দিলে আকতার উদ্দিন আহমদ এর সমর্থকরা চড়াও হয়, পরিস্থিতি শান্ত করার নামে পুলিশ অন্য প্রার্থীর সমর্থকদের লাঠিচার্জ করে ও রাবার বুলেট ছুঁড়ে।

এক পর্যায়ে অনিয়ম, দুর্নীতি ও কারচুপির মাধ্যমে সরকার দলীয় প্রর্থী আকতার উদ্দিন আহমদ’কে বিজয়ী ঘোষনা করা হয়। লিখিত বক্তব্যে তারা আরো বলেন নৌকার প্রার্থী প্রশাসনের সাথে হাতমিলিয়ে নিজেকে বিজয়ী করে। বিষয়টি জনগণ মেনে নিতে পারছে না।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT