1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভোক্তা অধিকার অভিযান - মুক্তকথা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

ভোক্তা অধিকার অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৬১৪ পড়া হয়েছে

৫টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩৭হাজার টাকা জরিমানা

চলতি রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফল ও ইফতার দ্রুব্যসামগ্রী ন্যায্য দামে এবং স্বাস্থ্যকর পরিবেশে তৈরীকৃত খাদ্য পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা অধিদপ্তর ও জেলা গোয়েন্দা পুলিশ বাহিনীর সহযোগিতায় রবিবার অপরাহ্নে মৌলভীবাজার পৌরসভার কোর্ট মার্কেট, চৌমুহনা, কোর্ট রোড, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, লেবু ও সবজির পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলি, ফল ব্যবসায়ীদের প্রতিষ্টান, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য পণ্য সংরক্ষণ করা, অতিরিক্ত দামে মৌসুমী ফল তরমুজ, খেজুরসহ অন্যান্য খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আদালত বাজারে অবস্থিত জাহেদ মিয়ার ফল ভান্ডারকে ১ হাজার টাকা, আদালত সড়কে অবস্থিত স্বাদ এন্ড কোং’কে ২০ হাজার টাকা, চৌমুহনায় অবস্থিত মক্কা ফল ভান্ডারকে ৫ শত টাকা, মায়ের দোয়া ফল ভান্ডারকে ১৫ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত সাগর ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

রবিবারের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৭ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT