1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সীমান্তে সকল অভিবাসন কেন্দ্র দিয়ে যাতায়াত শুরু হলেও চাতলাপুর এখনও বন্ধ! - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

সীমান্তে সকল অভিবাসন কেন্দ্র দিয়ে যাতায়াত শুরু হলেও চাতলাপুর এখনও বন্ধ!

কমলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৬৩৯ পড়া হয়েছে

মৌলভীবাজারের চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে ভিসা নিয়ে আসা যাওয়া করতে পারছেন না দু’দেশের যাত্রীরা। শুক্রবার ১৫ এপ্রিল দুপুরে চাতলাপুর স্থল ইমিগ্রেশন কেন্দ্রে গেলে ইমিগ্রেশন কর্মকর্তা এ পথে যাতায়াতের কোন নির্দেশনা পাননি বলে ভিসাদারী যাত্রীদের কোন অনুমতি দেননি।

জানা যায়, করোনা সংক্রমণের কারণে টানা দুই বছর ধরে ভারতের সাথে বাংলাদেশের স্থল অভিভাসন কেন্দ্র দিয়ে যাতায়াত বন্ধ ছিল। ১ এপ্রিল থেকে ভারত বাংলাদেশের সকল স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে ভিসা নিয়ে যাতায়াতের ব্যবস্থা পুন: চালু হলেও চাতলাপুর স্থল ইমিগ্রেশন কেন্দ্র দিয়ে কোন যাতায়াত করা যাচ্ছে না। ভারতীয় ভিসা নিয়েও যাত্রীরা যাতায়াত করতে পারছেন না।

চাতলাপুর স্থল অভিভাসন কেন্দ্র দিয়ে ভিসা নিয়ে জনৈক যাত্রী জানান, করোনার শুরুতেই সকল স্থল ইমিগ্রেশন কেন্দ্র দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও আবার সকল কেন্দ্র দিয়ে যাতায়াতের ব্যবস্থা হয়েছে শুধু চাতলাপুর স্থল ইমিগ্রেশন কেন্দ্র দিয়ে যাতায়াত করা যাচ্ছেনা।

চাতলাপুর স্থল ইমিগ্রেশন কেন্দ্রের একজন কর্মকর্তা এই প্রতিনিধিকে বলেন, এ পথে যাত্রী যাতায়াতের কোন নির্দেশনা আসেনি। ফলে ভিসাধারী উভয় দেশ থেকে আসা যাত্রীদের গ্রহন করা হচ্ছে না।

ভারতীয় একজন ইমিগ্রেশন কর্মকর্তা জানান, সকল স্থল অভিভাসন দিয়ে দুই দেশের ভিসাধারী যাত্রী যাতায়াত শুরু হয়েছে। চাতলাপুর অভিভাসন কেন্দ্র কোন যাত্রী গ্রহন করবে না বলে বহির্গমণের অনুমতি দেওয়া হচ্ছে না।

মৌলভীবাজারের পুলিশ সুপারের বিশেষ শাখার কর্মকর্তা(ওসি) আব্দুল হাই বলেন, ভারতের সাথে সকল অভিবাসন কেন্দ্র খোলা হলেও যাত্রীরা চাতলাপুর দিয়ে যেতে পারছে না কেন তিনি বিষয়টি খুঁজে দেখছেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, বিষয়টি পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন বিভাগের। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT