1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শিরনী খেতে গিয়েছিলেন বৃদ্ধ, পরে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার হলো - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

শিরনী খেতে গিয়েছিলেন বৃদ্ধ, পরে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার হলো

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৬৪৫ পড়া হয়েছে
মৌলভীবাজার, ২৫ মে ২০২২ইং

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ফজল মিয়া(৭৫) মঙ্গলবার দুপুরে গ্রামের এক বাড়িতে শিরনী খেতে যান। তাকে খুঁজে পাচ্ছিলেন না বাড়ির লোকজন। বুধবার সকালে স্থানীয় মুনিয়া নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাজিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নিজ গ্রামের এক বাড়িতে শিরনীর দাওয়াতে যান ফজল মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেন তার পরিবারের লোকজন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় একজন একটি মৃহদেহ মুনিয়া নদীর শাহবাজপুর এলাকায় ভাসতে দেখেন। খবর পেয়ে গোবিন্দপুর গ্রাম থেকে স্বজনরা গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ফজল মিয়ার বলে শনাক্ত করেন।

এলাকাবাসী ধারণা করছেন, বৃদ্ধ ফজল মিয়া শিরনী খাওয়া শেষে বাড়িতে ফেরার পথে বাঁশের সাকো পারাপারের সময় নদীতে পড়ে যান। সেখান থেকে উঠতে না পাড়ায় তিনি আর বাড়ি ফিরতে পারেন নি। তার মৃতদেহ নদীর পানির স্রোতে শাহবাজপুর এলাকায় চলে যায়।

সকাল সাড়ে ১০টার দিকে রাজনগর থানার এসআই কাশী শর্মার নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ফজল মিয়া বয়স্ক হওয়ায় সাঁকো থেকে পানিতে পড়ে যাওয়ায় আর উঠতে পারেন নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি জানা যাবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT