1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কোভিড-১৯ প্রতিরোধে পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

কোভিড-১৯ প্রতিরোধে পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৬৯ পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোভিড-১৯ প্রতিরোধ ঝুকি নিরুপন, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২) সকাল ১১টায় এমসিডা’র হলরুমে শ্রীমঙ্গলে মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশনের(এমসিডা)-এর উদ্যোগে দি হাঙ্গার প্রজেক্ট, ইউনিসেফ ও এডাবের আর্থিক সহযোগিতায় এ অ্যাডভোকেসি মিটিং অনু্ষ্িঠত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী।

এমসিডা’র প্রধান নির্বাহী মো. তহিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা অধিদপ্তরের কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ ও এডাবের জেলা সমন্বয়কারী মেহেদি হাসান সুজন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীঘাট ইউনিয়ন পরিষদের মেম্বার ইদ্রিস আলী, গাউছিয়া শফিকিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা কারী মো: জাহির হোসেন ও গাউছিয়া শফিকিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো: আ: হাকিম, চা আদিবাসি নেতা পরিমল সিং বাড়াইক, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা বেগম ও স্বাস্থ্যকর্মী রুমি আক্তার।

সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইয়থ লিডার, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT