1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২১৫৭ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার(২৯ এপ্রিল) সকাল ৮.২০ঘটিকায় উপজেলার গোপালনগর রেলক্রসিং এলাকার ৩০২ কি:মি: সংলগ্ন থেকে মৃতদেহটি উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, শনিবার সকাল সাড়ে ৮.২০টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বর্ণা দেব(৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা নারীর কাটা লাশ দেখে কমলগঞ্জ থানাকে অবহিত করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক পবিত্র শেখর দাস ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ট্রেনে কাটা পড়ে নিহত স্বর্ণা দেব কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর গ্রামের মৃত সীতেশ দেব এর মেয়ে। কুলাউড়া উপজেলার ভাটেরা গ্রামে তার বিয়ে হয়েছিল। তার তিন বছরের এক ছেলে রয়েছে। সে গোপালনগর গ্রামে পিতার বাড়িতে বেড়াতে এসেছিল। তবে নিহত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT