1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গোলেরহাওর চৌমুহনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহত - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

গোলেরহাওর চৌমুহনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৭৬৪ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর চৌমুহনীতে সোমবার দুপুর ১টায় মো. সাইফুর রহমান(৩৪) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সেনা সদস্য গোলেরহাওযর গ্রামের মোঃ আং সোবহান এর ছেলে। যুবক সাইফুর মুসলিম মণিপুরি সম্প্রদায়ের মানুষ ছিলেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দুপুরে সেনা সদস্য সাইফুর রহমান ও তার বন্ধু গফফারকে নিয়ে মোটরসাইকেলযোগে গোলেরহাওরস্থ নিজ বাড়িতে যাচ্ছিলেন। গোলেরহাওর চৌমুহনী এলাকায় আসলে পিছন থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা মোটরসাইলকে ধাক্কা দিলে রাস্তার পাশে থাকা ওয়াইফাই লাইনের খুঁটির সাথে ধাক্কা লাগলে সাইফুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া জানান, মো. সাইফুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে কর্মরত ছিল। ছুটি নিয়ে বাড়িতে পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করতে এসেছিল। মঙ্গলবার(২৩ মে) তিনি মিশনে আফ্রিকার কঙ্গোতে যাওয়ার কথা ছিল। নিহত সেনা সদস্য সাইফুর রহমান এক সন্তানের জনক।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত্যুর খবর পেয়ে সেনাবাহিনীর লোকজন তাকে সিলেট সেনা সদরে নিয়ে যায়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT