1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পুরস্কার’র ৫০ বছর - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পুরস্কার’র ৫০ বছর

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৭৮ পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা প্রশাসন ও সরকারি কলেজের আলোচনা সভা

বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পুরস্কার প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও মৌলভীবাজার জেলা প্রশাসন’র আয়োজনে রোববার বেলা সোয়া ১১টায় “সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক মানসম্মত বিকাশ নিশ্চিতকরণ” কর্মসূচি বিষয়ক এক বর্ণাঢ্য শোভাযাত্রা কালেক্টরেট কার্যালয় থেকে শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় এক্সিুকউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শোভাযাত্রায় অংশগ্রহণকারীসহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ’র সঞ্চালনায় এতে বক্তব্য দেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ’র চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে,অতিরিক্ত পুলিশ সুপার মহসিন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান,অপূর্ব কান্তি ধর প্রমূখ। শিশুদের পক্ষে বক্তব্য দেয় তুলনা ধর তুষ্টি।

এদিকে মৌলভীবাজার সরকারি কলেজের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় কলেজ হলরুমে পৃথকভাবে “জুলিও কুরি” দিবস পালিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ’র সভাপতিত্বে ও প্রভাষক চয়ন চক্রবর্ত্তী’র সঞ্চালনায় বক্তব্য দেন, শিক্ষক পরিষদ’র যুগ্ন সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রফেসর মেহেরুন্নেছা,বিষœপদ রায় চৌধুরী,দীপালোক রায় ও ফাতেমা সুলতানা প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT