1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ঘরে আগুন লেগে দু'জনের মৃত্যু - মুক্তকথা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

ঘরে আগুন লেগে দু’জনের মৃত্যু

মৌলবীবাজার সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৪ পড়া হয়েছে

বৈদ্যুতিক শট সার্কিট থেকে ঘরে আগুন
২ মহিলার মৃত্যু

সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে আগুন লেগে তার মা ও চাচির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোববার, ৮ ডিসেম্বর’২৪ ভোর রাতে শহরতলীর মোস্তফাপুর গ্ৰামে এই ঘটনা ঘটে। শেখ রুমেল আহমদের মা মেহেরুন্নেসা(৭০) এবং তার চাচি ফুলেছা বেগম(৬৫) নিজ বাড়িতেই শ্বাসরোধ হয়ে মারা যান। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে‌। শেখ রুমেল আহমদ মৌলভীবাজার সদর সংলগ্ন মোস্তফাপুর ইউনিয়নের প্রাক্তন ইউনিয়ন চেয়ারম্যান।

মৌলভীবাজার অগ্নিনির্বাপন সেবার কর্মকর্তা, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে আগুনের ধোঁয়ায় অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

উল্লেখ করা প্রয়োজন যে, মৌলবীবাজার জেলা সদর অগ্নিসেবা কেন্দ্রটি আগুনলাগা বাড়ীর কাছাকাছি অবস্থিত।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT