1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলবীবাজারে প্রধান নির্বাচন কমিশনার - মুক্তকথা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

মৌলবীবাজারে প্রধান নির্বাচন কমিশনার

মৌলবীবাজার সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১১৩৭ পড়া হয়েছে

কোনো দল ব্যক্তি ও গোষ্ঠীকে ভোটে
জেতানো বা পরাজিত করতে দায়ীত্ব নেইনি

– প্রধান নির্বাচন কমিশনার

‘আমরা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীকে ভোটে জেতানো বা পরাজিত করার জন্য দায়ীত্ব নেইনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে এটাই আমাদের প্রত্যাশা। আগে “ফেভার” না করলে চাকরি নিয়ে টান পড়তো। অফিসাররা যখন কাজ করত তখন কাউকে কাউকে আনুকূল্য করার কথা বলা হতো। অনুগ্রহ না করলে অসুবিধা হতো। সমস্যা হতো। এখন অনুগ্রহ করতে গেলে অসুবিধা হবে। আগের অবস্থার এখন পুরো উল্টো।’

গতকাল বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার শহরে একটি সম্মিলনী মঞ্চে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় কি মোকাবেলা করতে হবে এবং এ সকল সমস্যা উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ও আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, এখন আর আগের মতো ভোট হবে না। এ ব্যাপারে ‘আমরা সর্তক করে দিচ্ছি, অনড় থাকব। কোনো ছাড় দেয়া হবে না।’

তিনি বলেন, ‘এবার প্রায় ৭০ হাজার লোকবল ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় কাজ করবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করা হবে। এর ব্যত্যয় হবে না। গ্রামের কোনো এক জায়গায় সবাইকে একত্রিত করে ভোটার নিবন্ধন করা যাবে না। এত লোকবল কাজ করবে তারপরও যদি নির্ভুল ও সমৃদ্ধ ভোটার তালিকা আমরা প্রস্তুত করতে না পারি তা হলে দেশের বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি ভাবমূর্তি ক্ষুন্ন হবে।’

এমন প্রচেষ্ঠায় আন্তরিকতা রয়েছে উল্যেখ করে কমিশনার বলেন, ‘কেবল নির্বাচন কমিশনের পক্ষে অবাধ, সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়। এজন্য সবার সহযোগিতার প্রয়োজন।’

এছাড়া প্রবাসী ও রোহিঙ্গা ভোটার, নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ, জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোটদান ও নিবন্ধন প্রক্রিয়ায় আগ্রহী করতে প্রচার-প্রচারণার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংস্কার কমিশন এ রকমের অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছে। আমরা তাদের পরামর্শ, মতামত ও সুপারিশের ভিত্তিতে বাস্থবায়ন করব।’

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল-এর মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক ও সিলেট বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মইন উদ্দীন, নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান ও প্রকল্প পরিচালক(সিবিটিইপি) মুহাম্মদ মোস্তফা হাসানসহ অন্যান্যরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT