1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ॥ পৌর বিএনপি'র আহ্বায়ক কমিটি - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ॥ পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি

মৌলবীবাজার থেকে সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৯০ পড়া হয়েছে

জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মশালা

মৌলভীবাজারে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মশালা করেছে মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তর। তারুণ্যের উৎস উপলক্ষে সোমবার দুপুরে ঘুমরা এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাত নূর এর সভাপতিত্বে ও প্রশিক্ষক হুমায়ুন কবির এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক বকশি ইকবাল আহমদ ও যুব প্রতিনিধি হাকালুকি যুব সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন আহমদ প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, দেশকে পরিবর্তন করতে হলে আগে নিজের পরিবর্তন করতে হবে। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার মাধ্যমেই দেশের অর্থনৈতিক পরিবর্তন সম্ভব। আত্মকর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। জেনারেল শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিলেই কর্মসংস্থান বাড়বে।

কর্মশালায় সাংবাদিক, যুব সংগঠক, আত্মকর্মী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 



মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির
দোয়া ও পরিচিতি সভা

 

 

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মৌলভীবাজার পৌর বিএনপির নব-গঠিত আহ্বায়ক কমিটির দোয়া ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌরসভা হল রুমে পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার মজুমদার ইমনের পরিচালনায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য অলিউর রহমান, শফিকুর রহমান, নাছির আহমদ, সালাম আহমদ জিতু, মোস্তাক আহমেদ চৌধুরী, লোকমান আহমদ, মোঃ রেজাউল করিম রেজা, জবলু আহমদ, সাইফুল ইসলাম স্বপন, সৈয়দ শাহনুর, শেখ জুবেদ, সৈয়দ ইজাজুল ইসলাম প্রমুখ। সভায় সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়।

আহ্বায়ক কমিটির সদস্য পরিতোষ দাস গুপ্ত পদত্যাগ করায় তা গৃহিত করা হয়। নতুন সদস্য অন্তভূর্ক্ত, ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার পুর্বে বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম মাওলানা কুতুবুল ইসলাম কতুব।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT