1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কে বা কারা হত্যা করলো কলেজ পড়ুয়া আহমেদ ইয়াছিনকে - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

কে বা কারা হত্যা করলো কলেজ পড়ুয়া আহমেদ ইয়াছিনকে

শ্রীমঙ্গল সংবাদদাতা॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৬৯ পড়া হয়েছে

শ্রীমঙ্গলে চা বাগানের গাছের সাথে বাঁধা
কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানের একটি বৃক্ষের সাথে গলায় বেল্ট বাঁধা অবস্থায় হৃদয় আহমেদ ইয়াছিন(১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্বার করেছে পুলিশ।

সোমবার(৭ জুলাই) সকালে কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা বাগানের ১ নম্বর সেকশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হৃদয় উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়নের শাহীবাগ এলাকার মো. লিটন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে চা-বাগানের চৌকিদাররা ফুলছড়া ও কাকিয়াছড়া চা বাগানের সীমান্ত এলাকায় কাকিয়াছড়া চা বাগানের ১ নম্বর সেকশনের ভেতরে একটি গাছের সঙ্গে গলায় বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় মৃত একজনকে পড়ে থাকতে দেখে শ্রীমঙ্গল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

 

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক(এসআই) অলক বিহারী গুন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই এক যুবককে বেল্ট দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার হাতের কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাতগুলো রক্তাক্ত আঘাত নয়, লীলাফোলা জখম। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হতে পারে। নিহতের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। মায়ের সাথে নিহত হৃদয় শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

প্রাথমিকভাবে এ হত্যার কোন কারণ এ খবর লিখা পর্যন্ত জানা যায় নি। এ হত্যা ঘটনাটি বহু প্রশ্নের জন্ম দিয়েছে এলাকার মানুষের মাঝে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT