1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লালন ১৩৫তিরোধান দিবস - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

লালন ১৩৫তিরোধান দিবস

কমলগঞ্জ(মৌলভীবাজার) সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬০৪ পড়া হয়েছে

মণিপুরি ললিতকলা একাডেমি কর্তৃক লালন সাইঁ এর
১৩৫ তম তিরোধান দিবস উদযাপন


কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিবাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমি উদ্যোগে লালন সাইঁ ১৩৫ তম তিরোধান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধ্যায় একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, লালন ধর্ম, বর্ণ, গোত্র, বা জাত-পাতের সকল প্রকার বিভেদকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি মানুষকে মানুষ হিসেবেই দেখতে চেয়েছেন, যেখানে মানবতাই হলো শ্রেষ্ঠ ধর্ম। তাঁর কাছে ভেতরের ‘মনের মানুষ এর সাধনাই ছিল আসল সাধনা। তিনি প্রচলিত ধর্মীয় আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে মানবতার মুক্তি এবং সহজ-সরল জীবনবোধের কথা প্রচার করেছেন।

মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক(অ: দা:) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মনসুর আলমগীর, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ রাফি উদ্দিন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। পরে একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT