1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ওমানে জীবন থেকে শেষ বিদায় নিলেন কমলগঞ্জের মাসুম আহমদ - মুক্তকথা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

ওমানে জীবন থেকে শেষ বিদায় নিলেন কমলগঞ্জের মাসুম আহমদ

কমলগঞ্জ(মৌলভীবাজার) সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১২০৯ পড়া হয়েছে

বছর ঘুরতে না ঘুরতেই
ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে
অজানায় পা বাড়ালেন প্রবাসী মাসুম আহমদ


এক সন্তানের জনক মাসুম আহমদ(২৮)। পেশায় একজন দক্ষ রংমিশ্ত্রী ছিলেন। নিজের দারিদ্রমোচনের মধ্য দিয়ে জীবন ও পরিবারকে একটু শান্তির মুখ দেখাতে কাজের সন্ধানে চলে যান ওমান-এ। তার চলে যাবার বছর ঘুরে আসতে না আসতেই হয়ে উঠলেন সংবাদের শিরোনাম!

জীবনযুদ্ধের এ সাহসী মানুষটি অতি অল্প বয়সেই হার মানলেন জীবনের কাছে। মৌলভীবাজারের কমলগঞ্জের এ প্রবাসী ওমানে নিজ ঘরে হৃদরোগে আক্রান্ত হন গেলো মঙ্গলবার(১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টায়। হাসপাতালে নেওয়া হলে থাকে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক। বাংলাদেশ সময় সকাল ৯টায় ওমানের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত মাসুম উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

সরেজমিনে মাসুমের বাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করেছেন মা ও বাবা। একপাশে স্ত্রী ও চার বছরের অবুঝ সন্তান কান্না করছে। বাড়িতে এসে পাড়া প্রতিবেশী সান্তনা দিচ্ছেন। এমন হৃদয়বিদারক ঘটনায় সারা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাসুমের বাবা ফরিদ মিয়া বলেন, আমরা বেঁচে আছি অথচ আমার একমাত্র ছেলেকে আল্লাহ নিয়ে গেছেন। ছেলের লাশ দ্রুত সময়ে দেশে পাঠানোর দাবি জানান তিনি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT