1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পিকআপ-মোটর সাইকেল সংঘর্ষে যুবক শাওন মারা গেলেন - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

পিকআপ-মোটর সাইকেল সংঘর্ষে যুবক শাওন মারা গেলেন

কমলগঞ্জ(মৌলভীবাজার) সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৩৯ পড়া হয়েছে

পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক নিহত


মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. শাওন আহমেদ কোকিল(২২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গত সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন আহমেদ কোকিল কমলগঞ্জ পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে মোটরসাইকেল নিয়ে উত্তর আলেপুর গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট বাজারের ধলাই ব্রিজ এলাকায় একটি টাটা পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে স্বজনরা নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছেন। এই বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT