1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা - মুক্তকথা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

প্রনীত দেবনাথ
  • প্রকাশকাল : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২ পড়া হয়েছে

 

বৃদ্ধ আহমদ মিয়াকে পুলিশে দিল জনতা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঁঠালকান্দি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে রুবেল মিয়ার শিশু কন্যা তাসফিয়া(৮) কে একা পেয়ে একই এলাকার মৃত মধু মিয়ার ছেলে আহমদ মিয়া(৬০) ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার ভয়াবহতা দেখে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আহমদ মিয়াকে হাতেনাতে আটক করে। উত্তেজিত জনতা তাকে আটকে রেখে তাৎক্ষণিক কমলগঞ্জ থানায় সংবাদ দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত আহমদ মিয়াকে উদ্ধার করে এবং নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিশু তাসফিয়ার পরিবার ও এলাকাবাসী ঘাতক আহমদ মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় বুধবার রাতেই থানায় একটি মামলা হয়েছে। ধর্ষন চেষ্টায় অভিযুক্ত বৃদ্ধ আহমদ মিয়াকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT